‘নীলরঙা মন’

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৫৪

 

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নীলরঙা মন’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার ও সোমবার প্রচারিত হচ্ছে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন এফ এস নাঈম, সাদিয়া জাহান প্রভা, জেনী, উর্মিলা শ্রাবন্তী কর, সোনিয়া হোসেন, তমালিকা কর্মকার, মুনিরা ইউসুফ মেমী, জোভান, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আজম খান, জাহিদ হোসেন শোভন, মিলি বাশার, আনন্দ খালিদ, আসিফ চৌধুরী, মুনিয়া প্রমুখ। আমিনউদ্দিন সাহেব এখন অবসর জীবন যাপন করছেন। শুধু ব্যবসা নয়, সংসারের সব বিষয়ে তার কড়া নজরদারি। তার একমাত্র ছেলে আনোয়ার চৌধুরীর হাতে ব্যবসা এখন বিশাল আকার নিয়েছে। আমিন সাহেবের মেয়ে আমিনার ছেলে-মেয়ে নিয়ে বড় সংসার। অন্যদিকে আনোয়ার সাহেবের স্ত্রী আতিয়া বড় বংশের শিক্ষিত মহিলা। এমনই এক গল্পে এগিয়ে যায় নাটকটি।