জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৯, ২০ এবং ২১ আগস্টের শুধুমাত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বন্যাজনিত কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তারের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
