অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০১:২০

বকেয়া পাওনার দাবিতে বৃহস্পতিবার খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা ঘেরাও কর্মসূচি পালন করেছে। এর আগে তারা বাসন (মাটির সানকি) হাতে ভুখা মিছিল করে আঞ্চলিক কার্যালয়ের সামনে সমবেত হয়।

 

শ্রমিক-কর্মচারীরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনার দাবিতে নগরীর চরেরহাটে রাষ্ট্রায়ত্ত পাটকলের খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে। অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায়ে লিয়াজোঁ কমিটির আয়োজনে এ কর্মসূচিতে খুলনার রাষ্ট্রায়ত্ত সাত পাটকলের শ্রমিক-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

এ সময় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলি জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস সালাম সরদার প্রমুখ।

ইত্তেফাক/নূহু