কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শুক্রবার রাতে ৫ উইকেটে হেরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যার মাধ্যমে লজ্জার এক রেকর্ডের স্বাদ পেলেন কোহলি। আইপিএলের ইতিহাসে এখন অবধি সবচেয়ে বেশি ম্যাচে হারের ঢেকুর তুললেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ৮৬টি ম্যাচে হারের স্বাদ নেন কোহলি। এবারের দ্বাদশ আসর শুরুর আগে ৮১টি ম্যাচে হেরেছিলেন কোহলি। এবার এখন পর্যন্ত ৫টি ম্যাচে হেরেছেন তিনি। কোহলির আগে এই লজ্জার রেকর্ডটি ছিলো বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলা রবিন উথাপ্পার। এবারের আসরের আগ পর্যন্ত ৮৪টি ম্যাচ হেরেছিলেন উথাপ্পা। চলতি মৌসুমে দলের হয়ে একটি ম্যাচ হেরেছেন উথাপ্পা। ফলে তার হারের সংখ্যা ৮৫টি। উথাপ্পাকে ছাড়িয়ে গেছেন কোহলি।
