যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:৫৭
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. মাসুদ আহামেদ (৪০) বলে জানা গেছে। 
 
যাত্রাবাড়ী থানার এসআই কামাল হোসেন জানান, যাত্রাবাড়ী থানার সাদাম মার্কেটের বিপরীত দিকে রাস্তার উপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন মাসুদ। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 
এদিকে পুলিশ মোবাইলে লাশের পরিচয় শনাক্ত করে। মাসুদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাহেব গ্রামের মৃত মাওলানা আব্দুল হামিদের ছেলে। তার আত্মীয়দের সংবাদ দেয়া হয়েছে বলেও তিনি জানান। 
 
ইত্তেফাক/এমআই