ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ।
এই সপ্তাহে ভারতের আলীগর মুসলিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে হাইকমিশনার এই আহ্বান জানান।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ভাবে সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক ভাগাভাগি করে আসছে। উভয়পক্ষের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করতে এটি কাজ করে আসছে।
এসময় হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী সবার সঙ্গে মত বিনিময় করেন।
IMG0
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা হলো বিদেশে নিজ নিজ দেশের শুভেচ্ছাদূত। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলোর যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের জানতে হবে।
কাউন্সেলর এ. এফ. এম জাহিদ-উল-ইসলাম এসময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা
