রাঙ্গামাটিতে ক্রিকেট
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন ও সুপার স্টার ক্রিকেট ক্লাব রানার্স-আপ হয়েছে। স্থানীয় শহীদ শুক্কুর স্টেডিয়ামে ফাইনালে রাঙ্গামাটি জেলা পুলিশ দল ছয় উইকেটে সুপার স্টার ক্লাবকে হারায়। রাঙ্গামাটি স্পোটস একাডেমির আয়োজনে ও হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
