আজিমপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২১:৫৪
রাজধানীর আজিমপুরের একটি কলোনির পুকুরে গোসল করতে নেমে রাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার বিকালে অফিসার্স কোয়ার্টার কলোনির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।  রাকিবুল বুয়েটের অধিভুক্ত একটি স্কুলের অস্টম শ্রেনির ছাত্র ছিল। 
 
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন,  দুপুরের দিকে ৬ জন শিশু ও কিশোর ওই পুকুরে গোসল করতে নামে। তাদের পাঁচজন উঠে গেলেও রাকিবুল ডুবে যায়। ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবরি দল পুকুরে তল্লাশি চালিয়ে রাকিবুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
স্বজনরা জানান, আজিমপুরে পাশের একটি কলোনিতেই রাকিব বাবা-মায়ের সঙ্গে থাকতো। তার বাবা মজিবুর রহমান বুয়েটের চতুর্থ শ্রেণির কর্মচারী। এক ভাই এক বোনের মধ্যে রাকিব বড় ছিল। 
 
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মাহমুদুল হক বলেন, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চার সদস্যের ডুবরি দল ঘটনাস্থলে যায়।
 
ইত্তেফাক/ইউবি