মায়ের খুনি বাবাকে গ্রেফতারের দাবি সন্তানের

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৯:১৬
 
মায়ের খুনি বাবাকে গ্রেফতারের দাবি জানিয়েছে এক সন্তান। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে নবম শ্রেণি পড়ুয়া পারভেজ মোশাররফ।
 
গত ৩০ জুলাই পশ্চিম রামপুরার মক্কি মসজিদ গলির একটি বাসা থেকে গৃহবধূ শাহানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
 
শাহানার স্বামী মনির হোসেন ও শাশুড়ি আক্তার বানু তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করে। ঘটনার দিন রাতেই এ দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন শাহানার ভাই সাইফুদ্দিন টিটু।
 
সংবাদ সম্মেলনে শাহানা-মনির দম্পতির সন্তান পারভেজ ছাড়াও শাহানার বাবা আব্দুর রব ও ভাই গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আনিসুর