মালিতে জিহাদি গ্রুপ প্রধানের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১২:২৬
মালিতে জিহাদি গোষ্ঠী ‘ইসলামিক পুলিশ ব্রিগেড’ এর সাবেক প্রধানকে শুক্রবার ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সন্দেহভাজন চোরদের হাতকাটাসহ নানা অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ শাস্তি দেয়া হয়।
 
জানা গেছে, ২০১২ সালে মালির উত্তরাঞ্চলীয় একটি নগরীর নিয়ন্ত্রণ নিয়ে সেখানে এ ব্রিগেড মোতায়েন করে জিহাদিরা। এদিকে বামাকোতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আলিউ মাহামার তৌরে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তবে আদালতে একদিনের বিচারে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন ও নিপীড়ন জোরদারের অভিযোগে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হন। উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে মালির সেনা সদস্যরা তৌরেকে গ্রেফতার করে। তিনি গাও নগরে ‘ইসলামিক পুলিশ’ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে জানা গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু