কিরণ পুনরায় ফিফার সদস্য নির্বাচিত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:১১

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল সংগঠক বাফুফের সদস্য এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ পুনরায় ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন। কিরণ এএফসির সকল দেশের সরাসির ভোটে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এএফসির কংগ্রেস ও নির্বাচন হয় সেখানে। ফিফার কাউন্সিল সদস্য এবং এএফসির নির্বাহী কমিটিতে নারী প্রতিনিধি হিসাবে জিতেছেন কিরণ। এই দুই পদে গত মেয়াদে বাংলাদেশের কিরণ নির্বাচিত সদস্য ছিলেন। বাংলাদেশের ইতিহাসে কিরণ প্রথম নারী, যিনি এক সঙ্গে দ্বিতীয়বার এএফসি এবং ফিফার সদস্য নির্বাচিত হলেন। কিরণ ছাড়াও এবার এশিয়া থেকে ফিফার কাউন্সিল সদস্য হয়েছেন চীনের হে দু ঝাওচিয়া, ভারতের প্রফুল্ল প্যাটেল (ভারত), জাপানের কো জো তাশিমা, ফিলিপাইনের মারিয়ানো আরানেতা এবং কাতারের সাউদ আজিজ আল মোহাম্মাদি।