আয়ারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার ডাবলিনের সুইট অ্যান্ড স্পাইস রেস্তোরাঁয় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু, তার পরিবার ও অন্যান্য সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া পাঠ করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাবলিন আওয়ামী লীগের সদস্য সচিব সমীর কুমার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা ও আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলক সরকার, ডাবলিন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান লিঙ্কন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বিপুল, ডাবলিন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ আর নয়ন, ছাত্রলীগ থেকে নির্বাচিত জামালপুর ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক রবিন খান, জনি আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আয়ারল্যান্ড আওয়ামী লীগের ধর্ম সম্পাদক প্রবীর সরকার, সদস্য- মোহাম্মদ সুমন,সাজ্জাদুর রহমান, শিশির ইসলাম শামীম, বাবু, টিপু সুলতান রুয়েল, আহসান আলী, শাহরিয়ার দুলাল, সঞ্জয় সাহা , ইসমাইল হোসেন, সরোয়ার হোসেন, এস এম হাসানসহ অন্যান্যরা।
ইত্তেফাক/জামান
