খুলনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেপি'র আলোচনা সভা

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৪৮
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জেপির সভাপতি এমএস রাশিদা করিম।
 
সভায় নেতৃবৃন্দ বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত না। আমাদের ১৬ কোটি মানুষকে স্বীকার করে নিতে হবে যে বঙ্গবন্ধুই আমাদের জাতির পিতা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধীচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধু হত্যা করেনি, তার পরিবারের সদস্যদেরও নির্মমভাবে হত্যা করেছে।'
 
নেতৃবৃন্দ জেপি চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্রের উন্নয়নে কাজ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
সভায় প্রধান অতিথি ছিলেন- জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদের পরিচালনায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর জেপির সহ-সভাপতি সেখ হায়দার আলী, সেখ বোরহান আহম্মেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম বাহলুল করিম, অধ্যাপক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোশারেফ হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানা জেপির সাধারণ সম্পাদক মো. বাদল মুন্সী, শামীম আরা  পারভীন, আলাউদ্দিন হোসেন, মো. নুরুল হুদা, ইকরামুল কবীর, শ্রমিক নেতা তপন কুমার শীল, বাবুল হাওলাদার, মো. ইব্রাহিম, কবি মহিউদ্দিন, যুব সংহতি নেতা মো. নুরুল ইসলাম হীরা, আব্দুল্যা আল-মামুন, জাতীয় ছাত্রসমাজ নেতা নাজমুল হুদা, আবু হাসান, আবু হোসেন, গোলাম রব্বানী, কবি তরুণ কুমার শীল, মহিলা পার্টির অ্যাডভোকেট সায়লা নীরা, সালমা ইয়াসমিন রীনা , খাদিজা পারভীন, রোজিনা আক্তার, শিখা বাড়ৈ, মমতাজ বেগম, , জান্নাতুল ফেরদৌস মৌসুমী, রানীমা খাতুন,বুলু রানী মণ্ডল, রোকেয়া বেগম  প্রমুখ।
 
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনে করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির নেতা মাওলানা মো. ফারুক হোসেন।
 
ইত্তেফাক/জামান