বগুড়ার দুপচাাঁচিয়ায় পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাব্বানী ও রকি নামের ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে দুপঁচাঁচিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন দুপচাাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রব্বানী (২৫) এবং একই উপজেলার হাপুনিয়া গ্রামের বিরাদন ইসলামের ছেলে রকি(৩০) ।
পুলিশ জানায় ,শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার রব্বানী ও রকি একটি মোটর সাইকেলযোগে বগুড়া শহরে যাবার পথে দুঁপচাঁচিয়া সদরের মেইন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে নওগাঁ থেকে বগুড়ামুখি একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে করে দু’জনই গুরুত্বর ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের দুঁপচাঁচিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুপচাাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ড ভানটি পুলিশ আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু
