মাধবপুরে ১২৫ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৭:২২
 
হবিগঞ্জের মাধবপুরে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকালে মাধবপুরের বহরা ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়।
 
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ওই গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে ওই সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করা যায়নি।
 
ইত্তেফাক/জামান