ইসলামপুরে বন্ডের কাপড়সহ ট্রাক জব্দ

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২০:১৭
 
রাজধানীর ইসলামপুর থেকে ট্রাকভর্তি বন্ডের কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার দিবাগত গভীর রাতে টহলকালে শুল্ক গোয়েন্দার একটি দল এসব কাপড় জব্দ করে।
 
প্রাথমিকভাবে জানা যায়, চালানটি চট্টগ্রাম বন্দর থেকে শুল্কমুক্তভাবে (আইএম৭) খালাস করে খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসলামপুরে নেয়া হয়। 
 
বন্ডের এই কাপড় টঙ্গীর মাসটেক্স ইন্ডাস্ট্রিজ নামের গার্মেন্টস ফ্যাক্টরির বলে জানা গেছে। জব্দকৃত মালের মূল্য প্রায় ১ কোটি টাকা। ট্রাকটি এনবিআরে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে