সিরিয়ায় আইএসের গাড়িবহরে রুশ হামলা

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:০৯
সিরিয়ায় আইএসের একটি বিশাল গাড়িবহর ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী। বহরটি দিয়ার-ইজ-জর যাচ্ছিল। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
IMG0
মন্ত্রণালয় আরো জানায়, রুশ সামরিক বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আরো একটি গাড়িবহর ধ্বংস করেছে। রাশিয়ার কাছে এটি নিষিদ্ধ সংগঠন। দিয়ার-ইজ-জরের দিকে যাওয়ার সময় বহরটিকে ধ্বংস করা হয়। সিরিয়ার এ অঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো পুনর্গঠিত হওয়ার এবং তাদের শক্তিশালী ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছে।
IMG1
মন্ত্রণালয় বলছে, রুশ বিমান বাহিনীর এ অভিযানে জঙ্গিদের অস্ত্র ভর্তি ২০টি গাড়ি ও দুই শতাধিক জঙ্গিও নিহত হয়েছে। তাস।
 
ইত্তেফাক/সেতু