গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো- হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরা (৪), মোতালিবের মেয়ে মুর্শিদা (৪) ও রশিদের মেয়ে হাবিবা (৩)। এরা সকলে সম্পর্কে চাচাত ফুফাত বোন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সোমবার বিকেলে তিন শিশু প্রতিদিনের মতো এক সঙ্গে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে তাদের মৃতু হয়। তারা বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ বাড়ির পাশের ডোবায় পাওয়া যায়।
ইত্তেফাক/ইউবি
