বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০১৯ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের ভোটে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি নিউ নেশনের রায়হানুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহদী আল মুহতাসিম নিবিড়। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংগঠনের কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব রনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, সমিতির বিদায়ী কমিটির সভাপতি এ আর এম আসিফুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবু রাকিব, যুগ্ম সম্পাদক পদে ইউএনবি’র মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক পদে মানবজমিনের মুনির হোসাইন, দফতর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের কবিরুল ইসলাম, সিনিয়র কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সাজ্জাদুল ইসলাম কবির এবং বাকি দুটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মো. ইসমাঈল হোসেন ও বাংলাদেশ অবজারভারের আবদুর রাজ্জাক সোহেল।
