সাভারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১১:২০
 
সাভারে তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সোহাগ (২৫) ও আবুল হোসেন (১৮)। আহতরা হলেন- রানা (১৫), সাইফুল (২৬), রনি (২১) এবং একজনের পরিচয় জানা যায়নি।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মো. আমজাদ হোসেন জানান, সকালে ধামরাইয়ের ফুট নগর থেকে কাতলপুরে তুরাগ নদী দিয়ে নৌকায় ১৩ জন যাত্রী সাভার আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। 
 
ইত্তেফাক/কেকে