বাকৃবিতে রেজিস্টার ও কোষাধ্যক্ষ কার্যালয়ে অফিসারদের তালা

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:৩৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় বেতন স্কেল’২০১৫ বাস্তবায়নের দাবিতে একাত্মতা ঘোষণা না করায় রেজিস্টার ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ। মঙ্গলবার দুপুর ২টার দিকে অফিসার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে এ তালা ঝুলায়।
 
জানা গেছে, জাতীয় বেতন স্কেল’২০১৫ বাস্তবায়ন ও পদোন্নয়নের দাবিতে গত জুন মাসে কর্মবিরতি পালন করে আন্দোলন কওে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ। এসময় আন্দোলনে একাত্মতা জানায় ভারপ্রাপ্ত রেজিস্টার ও কোষাধ্যক্ষ। আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্কেল বাস্তবায়ন কমিটি ও স্ট্যান্ডিং কমিটি গঠন করে। কমিটি ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরও কোন সিদ্ধান্ত না আসায় গত সোম ও মঙ্গলবার পুনরায় প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি করে অফিসাররা। কিন্তু এতে রেজিস্টার ও কোষাধ্যক্ষ যোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে অফিসার পরিষদের সভাপতি আরিফ জাহাঙ্গীর বলেন, ভারপ্রাপ্ত রেজিস্টার ও কোষাধ্যক্ষকে বারবার ফোন দেওয়ার পরও আন্দোলনে যোগ না দেওয়ায় তাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।
 
এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ছাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিনকে ফোন দেওয়া হলে মিটিংয়ে আছি বলে রেখে দেন।
 
ইত্তেফাক/রেজা