সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার ভোরে সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জুতা/স্যান্ডেল, তালা, শুঁটকি, চা পাতা ও গাড়ির বিয়ারিং। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা, ঘোনা, মাদরা, কুশখালী ও কাকডাঙ্গা সীমান্তের স্ব স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করে। জব্দ মালামালের মূল্য ৮ লাখ ৯৬ হাজার ২শ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
