আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গ্রাম পুলিশ নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ভানু চন্দ্র দাস নামে গ্রাম পুলিশ (৩৫) নিহত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভানু লাল চন্দ্র তালশহর গ্রামের হরি চন্দ্র দাসের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি করতেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, সকালে ভানু উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল নিয়ে তালশহর থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।