ইবির দুই শিক্ষক চাকরিচ্যুত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৩৭

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া উপস্থিত না থাকায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, একাধিকবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন যাবত্ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকায় আইন বিভাগের প্রফেসর ড. গাজী ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. তারিকুজ্জমানকে চাকরিচ্যুত করা হয়েছে।