পীরগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৩৮

স্টাফ রিপোর্টার, রংপুর

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মেছের আলী (৬০)।  পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মেছের আলী প্রায় পাঁচ/ছয় বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। ১৩/১৪ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ওইদিন উপজেলার জোতবাজ গ্রামের এক ব্যক্তি ধান খেতে সার দিতে গিয়ে লাশ দেখে খবর দিলে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।