আজহারউদ্দিনের ‘ফেরা’

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১০:৪০
 
আগেই আজহারউদ্দিনের আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে, ক্রিকেটের মূলস্রোতে ফেরাটা তার অনিশ্চিত হয়ে পড়েছিল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বিরোধিতায়। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) নির্বাচনে আজহারউদ্দিনের অংশগ্রহণের ব্যাপারে নিজেদের আপত্তি তুলে নিয়েছে বিসিসিআই। এক মেইল পাঠিয়ে তারা এই খবর নিশ্চিত করেছে।
 
২০১৭ সালের জানুয়ারিতেও রাজ্য সংস্থার নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল বিসিসিআই। কিন্তু, সেই সময় আজহারের মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার রাজীব রেড্ডি। এর আগে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালের পাঁচ ডিসেম্বর আজহারকে আজীবন নির্বাসন দিয়েছিল বিসিসিআই।
 
ইত্তেফাক/এমআর