রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাস্টমস অফিসের সামনে একটি ট্রাকের ধাক্কায় ৭০ বছর বয়সের বৃদ্ধ ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ট্রাক চালক দ্রুত পালিয়ে যান। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। -বাসস
ইত্তেফাক/কেকে
