মাধবপুরে বিধবার আত্মহত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৪০

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা 

মাধবপুরের হারিয়া গ্রামে এক বিধবা নারী আত্মহত্যা করেছেন। তার নাম জুলেখা বেগম(৪০)। শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জুলেখার বাবা হরিপুর গ্রামের শিরু মিয়া জানান, পারিবারিক কলহের কারণেই জুলেখা আত্মহত্যা করেছে।