কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুই স্থানে বানের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
নিহতরা হলো- উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে মুনতাহার আক্তার মুশফিকা (২)। বেরুবাড়ী ইউনিয়নের সর্দারটারী গ্রামের আতাউর রহমানের ছেলে নাহিদ হাসান মেহেদী (৬)।
পরিবার ও এলাকাবাসী জানায়, মুশফিকা বুধবার বিকেলে সকলের অগোচরে বন্যায় তলিয়ে যাওয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় সেখান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
অপরদিকে গত মঙ্গলবার বিকেলে হারিয়ে যায় মেহেদী। সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। একদিন পর বুধবার সন্ধ্যায় দুধকুমার নদের আয়নাল ঘাটের পাশে তার লাশ ভেসে ওঠে। নাগেশ্বরী থানা ওসি আফজালুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের জানানো হয়নি।
ইত্তেফাক/জামান
