হত্যাকারী আটক
শেরপুর প্রতিনিধি
শেরপুরে নতুন বাস টারমিনাল এলাকায় এক চটপটি বিক্রেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৫৫) শহরের চাপাতলি এলাকার অহেজ উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজন হত্যাকারী সাইফুল ইসলাম ওরফে সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
