বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের সীমান্তে শনিবার বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী রফিক শেখ নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী-সন্তানসহ আরও অন্তত পাঁচজন আহত হন। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচা নদীর ব্রিজ এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রফিক শেখের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে।
জেলার মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সীমান্তে বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে রফিক শেখ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং তার পরিবারের সদস্যরা আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পালিয়ে গেছে।
