ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকা উপজেলার পাড়াগাঁও শিরিরচালা সিনটেক্স পলিমার ইন্ডাস্ট্রিজ লি. নামের একটি কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রাখা কার্পেট, ফোম, তুলা ও প্লাস্টিকের আসবাবপত্র পুড়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হাসান জানান, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
