যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২১:০৭
 
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো.শরীফ উদ্দিনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গণিত ডিসিপ্লিনের ভিকটিম ছাত্রী কর্তৃক অধ্যাপক ড. মো.শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
 
নৈতিক অসচ্চরিত্রতার দায়ে গত বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় উক্ত শিক্ষককে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম অধ্যাপক ড. মো.শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান