সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার আতাইকুলায় জমি সংক্রান্ত বিষয়ের জেরে ছামেদ আলী নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সামাদ সাদুল্লাপুর গ্রামের মৃত জেলেমের ছেলে। হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টার দিকে থানার তেলিগ্রাম গ্রামে। নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল।
