পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৪৮

 

 

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের আকাশে গতকাল শনিবার হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার থেকে শাবান মাস গননা শুরু হবে। আর ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল­াহ। সভায় হিজরি শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

ভাগ্য রজনী হিসাবে পরিচিত লাইলাতুল বরাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরান তেলওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।