পাবনা প্রতিনিধি
শনিবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার কন্যা সুচিত্রা সেনের ৮৮তম জন্মবার্ষিকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ও পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সকাল ১০টায় সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধি ও বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা অংশ নেন।
