লাকসামে মনির হোসেন (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোড়াপাড়া নামক স্থানে।
জানা গেছে, ওইদিন রাতে যাত্রীবেশে ৬ ছিনতাইকারী লাকসাম থেকে মুদাফরগঞ্জ যাওয়ার জন্য ওই অটোরিকশাটি ভাড়া করে। পথিমধ্যে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকায় তারা অস্ত্রের মুখে সিএনজিটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় মনির হোসেন চিত্কার করলে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ সময় অন্য সিএনজি চালকরা নৈরপাড় এলাকা থেকে সন্দেহভাজন চাঁদপুর সদর এলাকার মধ্য ইছলি গ্রামের হানিফ শেখের ছেলে ফারুক হোসেন ওরফে ফয়সালকে (১৯) আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও গাড়িটি উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল শনিবার নিহত মনিরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাকসাম থানার ওসি মনোজ কুমার দে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল মনির হোসেনকে গলা কেটে হত্যার ঘটনা স্বীকার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় গাড়ি
চালককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার (সাভার) জানান, উপজেলার আশুলিয়ায় এক গাড়ি চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গাড়ি চালকের নাম সাদ্দাম হোসেন (২৬)। শনিবার সকালে নবীনগর-চন্দ া মহাসড়কের বাড়ইপাড়া কবিরপুর এলাকার রাস্তার পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার সুরত আলীর ছেলে। সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবহন চালাতো এবং কিছুটা নেশাগ্রস্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রোজ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে দুই যুবক তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়।
