আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, যোগ্য মানব সম্পদ সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। টেকসই উন্নয়নের জন্য দরকার জ্ঞান ভিত্তিক সমাজ। ডিজিটাল বাংলাদেশ আজ জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার এখন উপযুক্ত সময়।
আজ শনিবার পটুয়াখালী সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের এক সভায় তিনি এসব কথা বলেন।
আফজাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে এলামনাই এসোসিয়েশনের মত সংগঠনকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এ সুযোগ গ্রহণ করে নিজেকে প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে।
IMG0
এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক খান মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
ইত্তেফাক/এমআই
