বিজয়নগরে চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনে আগুন

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৭:৫২
রাজধানীর বিজয়নগরে চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পাঁচটায় এ অগ্নিকাণ্ডে পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, বিজয়নগরের আকরাম টাওয়ারে সুং গার্ডেনের রান্না ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।