আজ ৭ এপ্রিল রবিবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ মরহুমার ২৫০, পশ্চিম ধানমন্ডি, রোড-১৯ (পুরাতন), মধুবাজারের নিজ বাসভবনে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে শরিক হতে মরহুমার সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
