সাতক্ষীরায় নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১১:২০
 
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে পলাশপোল এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুরের ধার থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, কে বা কারা রাতের আধারে নবজাতকের লাশটি মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুরের কাছে ফেলে রেখে যায়। নবজাতকটি কলাপাতা দিয়ে ঢাকা ছিল। সকালে উঠে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির লাশ উদ্ধার করে।
 
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে