খিলক্ষেতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:২৪
রাজধানীর খিলক্ষেতে জুলেখা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী খবির উদ্দিন পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে পুলিশ নামা খিলক্ষেত এলাকার একটি টিনসেড বাসা থেকে জুলেখা বেগমের (৩৪) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
খিলক্ষেত থানার ওসি শহীদুল হক জানান, খবির উদ্দিন দিনমজুর ও জুলেখা বেগম বাসা বাড়িতে কাজ করতেন। আজ সকাল নয়টার দিকে কথা কাটাকাটির জের ধরে খবির তার স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালিয়ে যায়।
 
ওই দম্পতির সাদ্দাম, জিহাদ, সাজিব নামে তিনটি ছেলে রয়েছে।

ইত্তেফাক/এএম।