গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২২:২০
 
গাজীপুরে পানিতে ডুবে রবিবার দুপুরে মাদ্রাসার দুই ছাত্র শিশু মারা গেছে।
 
তারা হলো- গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে মোঃ হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। তারা দুইজনেই স্থানীয় পাইনশাইল প্রি-ক্যাডেট মাদ্রাসার নার্সারির ছাত্র।
 
ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ডোবার কাছে বসে খেলা করছিল হোসেন আলী ও সোয়ান। দুপুর একটার দিকে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা ওই ডোবায় তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে এলাকাবাসী পানির নীচ থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান