বেরোবিতে ঈদের ছুটি শুরু মঙ্গলবার থেকে

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১১:০৭
 
ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও জনসংযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত একাডেমিক এবং ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম  বন্ধ থাকবে।
 
তবে ৭ সেপ্টেম্বর থেকে প্রশাসানিক কার্যক্রম শুরু হলেও পরবর্তি শুক্রবার ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে ১০ সেপ্টেম্বর থেকে একাডেমিক সকল ক্লাস-পরীক্ষা শুরু হবে।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুখতার ইলাহী হল এবং ছাত্রীদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী বুধবার ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন হলের প্রভোস্টরা।
 
ইত্তেফাক/কেকে