বিকাশ এজেন্টদের ১৩ লাখ টাকা চুরি

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৫:৫০
বিকাশের এজেন্টদের নম্বর থেকে টাকা চুরির সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকাশের এজেন্টদের নম্বর দিয়ে প্রতারণা করে ১৩ লাখ টাকা চুরি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, এই চক্রটি বিকাশের বিভিন্ন এজেন্টদের নম্বর টার্গেট করে প্রতারণা করে। নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিকাশ থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে। 
 
ইত্তেফাক/এমআই