কে এম ফেরদৌসকে সভাপতি ও মাহমুদুল হাসান আনসারীকে সাধারণ সম্পাদক করে বোয়ালখালী সমিতি- ঢাকা এর ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২০১৯-২০২০) গঠন করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী, এম নজরুল ইসলাম, বায়োজিদ মুজতবা সিদ্দিকী, সৈয়দ জাকির হোসেন, মিলন কান্তি নাগ, আসিফ সিকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে কল্লোল দাশ গুপ্ত, রিতেন ঘোষ, মোহাম্মদ মহসিন, জাবেদ রহমান, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ অসীম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা টিলটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সমীর কুমার সেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কুমার প্রীতিশ বল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে সৈয়দ বোরহান উদ্দিন ও মোহাম্মদ আলীকে মনোনীত করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
