সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বিজিবি ডিজি

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২০:৩১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক আবুল হোসেন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
 
শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিশেষ দৃষ্টি ও পদক্ষেপের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
 
ডিজি আজ পিলখানা বিজিবি সদর দপ্তরে এ সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন।
 
বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চারদিনব্যাপী সম্মেলন আজ পিলখানায় শুরু হয়েছে। সকাল ৯টায় বিজিবি সদর দপ্তরের ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে সম্মেলনের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
 
পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ ঢাকার বাহিরে বিভিন্ন ইউনিটে অবস্থিত বিজিবি পরিচালিত ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।বাসস।
 
ইত্তেফাক/রেজা