নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০০:৪৮

সবার মাঝে সুস্থতা ও সচেতনতা গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব স্বাস্থ্যদিবস ২০১৯ উপলক্ষে সম্প্রতি দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা অনুষ্ঠানের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিপক কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আবদুল মালিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে বড় মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিক প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার পরিচালক ফারুক আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. গিয়াস ইউ. আহসান।