রাজধানীতে কলেজ ছাত্রীসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৮:৫০
 
রাজধানীর হাজারীবাগের বৌবাজারে প্রেমে ব্যর্থ হয়ে সায়েম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাবার সঙ্গে অভিমান করে খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেহজাবিন ইসলাম সানিয়া (২৪) নামের ইডেন মহিলা কলেজের এক ছাত্রী। মালিবাগ রেলগেট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শরিফুল ইসলাম (২৪) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। 
 
এ ছাড়া পারিবারিক কলহের জের ধরে খিলগাঁও সিপাহীবাগে নুপুর আক্তার (২৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তাদের লাশ উদ্ধার করে সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
 
ইত্তেফাক/কেকে