পাঁচদিন পর চোখবেঁধে ফেলে যায় ব্যাংক কর্মকর্তাকে

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১২:১৬
রাজধানীর পল্টন থানার ‘খানা বাসমতি’ রেস্টুরেন্টের সামনে থেকে অপহৃত আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। অপহরণের পাঁচদিন পর সোমবার (২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের আশপাশের কোনও একটি জায়গায় তাকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়। এ তথ্য জানিয়েছেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ।
 
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে তার স্বামী তাকে ফোন করে। তিনি তখন মতিঝিলে অবস্থান করছিলেন বলে জানান। পরে তাকে একটি গাড়ি পাঠাতে বলা হয়। ঢাকায় থাকা এক নিকট আত্মীয় গাড়ি নিয়ে এসে তাকে উদ্ধার করেন। তিনি এখন ঢাকায় ওই আত্মীয়ের বাসায় রয়েছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
 
ইত্তেফাক/এমআই